বিশ্ব চড়ুই দিবস

গত ২০ মার্চ অনেকটা নীরবেই পালিত হয়ে গেল বিশ্ব চড়ুই দিবস বা World Sparrow Day। সারা পৃথিবী জুড়ে সব সময় মানুষের পাশে এর সহ অবস্থান ছিল সব সময়। কিন্তু আশংঙ্খাজনকভাবে কয়েক দশক জুড়ে এর সংখ্যা কমতে শুরু করেছে। তাই কিছু পাখি প্রেমিক এই দিনটি পালনে মোনযোগী হয়। কিন্তু লোকবল আর প্রচারণার সীমাবদ্ধতার কারণে তা তেমন সচেতন প্রভাব ফেলতে পারে নাই।
এক সময় ঘরের কোনে, উঠান, বারান্দায় এদের উপস্থিতি ছিল সরব। সারাক্ষন কিচির মিচির করে বাড়ী মাতিয়ে রাখতো। কিন্তু এই আধুনিক শহূরে এলাকায় এরকম বাড়ী কোথায় বলুন? যাও বা ঘরের ভেন্টিলেটারে বাসা বেধে থাকতো এখন তাও থাকে না। বিশেষজ্ঞরা বলেন এর পিছনে বেশ কিছু কারণ রয়েছে_
তার একটি বাধা হল মোবাইল অপারেটরদের টাওয়ারগুলো। ওগুলো যেখান দিয়ে তরঙ্গ প্রবাহিত করে সেই জায়গাগুলোই চড়ুইদের উড়ার জন্য প্রকৃত উচ্চতা। ফলে তারা বেশীর ভাগ সময়ই সাবলীলায় উড়তে পারে না, পথ হারায়।
আবার ইদানিং জলাধারগুলো ভরাট করে চলে কল-কারখানা ও বাড়ী নির্মান। ফলে তেষ্টা মেটানোর জলটুকুও তারা পাচ্ছে না। ফসলের জমিও বিলিন হয়ে যাচ্ছে। পাচ্ছে না খাদ্য। এ রকম আরো নানা কারনে মানুষের চির প্রতিবেশী এই পাখিটি চলে যাচ্ছে দূরে। হয়ত কোনদিন হারিয়েও যাবে এরা।
তবে আমরা চাইলেই এদেরকে আমাদের মাঝে রেখে দিতে পারি। এজন্য বেশী কিছু করার দরকার নেই। প্রতিদিন বেঁচে যাওয়া কিছু ভাত বারান্দায় রেখে দিই আর একটা বাসনে কিছু পানি রেখে দিই যেন গোসল আর তৃষ্নাটুকু মেটাতে পারে। পরিবেশের ভারসাম্য রক্ষাকারী এ প্রণীকুলকে আমাদের প্রয়োজনেই যে বাচিয়েঁ রাখতে হবে।



>তুমি কি দেখেছো কভু

>”এতটুকু আশা” ছায়াছবির এই গানটির মূল শিল্পী ‘আব্দুল জব্বার’।  আমি শুধু গাওয়ার চেষ্টা করেছি মাত্র।
Tumi ki dekhoso kovu by Rezowan



>দূর ঐশারায়

>এটি এনামুল করিম নির্ঝর নির্মিত চলচিত্র “আহা!” এর একটি গান যাতে কন্ঠ দিয়েছেন অর্নব। এখানে আমি শুধু মিউজিকটা বাজিয়েছি।

Dur Esarai by Rezowan
Dur isharai by Rezowan



>শহর ছেড়ে দূড়ে

>এটি আমার নিজেস্ব গান। কথা ও সুর আমার।
Shohor Chere Dure by Rezowan



>শ্রাবনের মেঘগুলি

>এটি ‘ডিফারেন্ট টাচ’ এর একটি জনপ্রিয় গান। আমি শুধু গাওয়ার চেষ্টা করেছি।
Srabiner megh gulo by Rezowan



>আমি খুজেছি তোমায়

>এটি আমার নিজেস্ব গান। কথা ও সুর আমার।
Ami Khujechi Tomai by Rezowan



>বাংলাদেশ – ১

>এটি আমার নিজেস্ব গান। কথা ও সুর আমার।
Bangladesh 1 by Rezowan



>প্রেমেরই নাম বেদনা

>”নীল আকাশের নীচে” ছায়াছবির এই গানটির মূল শিল্পী ‘মাহমুদুন নবী’। আমি শুধু গাওয়ার চেষ্টা করেছি মাত্র।
Premer e naam by Rezowan



>বাংলাদেশ – ফজলে রেজওয়ান করিম

>দূরে ঐ কাশবন ছুয়ে ছুয়ে হৃদয় দোলায়
সবুজ ঘাসের পরে শিশির যেথা করে ঝিকিমিকি,
নদীর ঢেউয়ের তালে সুর যেথা করে খেলা
মায়া ভরা জোছনায় আবেগ ঝরে যখন আকাশ থেকে,
মন যে হারায় তখন
নিজেকে বা‍ধ‍ি তখন
আমারই আপন ভূমে
বাংলাদেশ আমার বাংলাদেশ।।


পদ্মার নীল পানি আর ঐ নীল আকাশ
এক হয়ে যেখানে সৃষ্টি করেছে ভাটিয়ালী,
সরল গ্রাম আর সবুজ মাঠ
রূপের ঢালি আর আবেগী ছোয়া
উদাস করে মন বানায়ে ভবঘুরে।।


রাখালী বাঁশীর সুর আর ক্লান্ত দেহ
এক হয়ে যেখানে সৃষ্টি করেছে কোন গ্রাম্য সুর,
সোনালী আলো আর রূপালী আলো
রূপের ঢালি আর আবেগী ছোয়া
উদাস করে মন বানায়ে ভবঘুরে।।



>বায়ান্ন একাত্তর -ফজলে রেজওয়ান করিম

>জমেছে শেওলা দেওয়ালে দেওয়ালে
হয়েছে পুরোনো সময়ের কারনে
ইতিহাস ভুলেছে নিজের ঠিকানা
তাইতো নষ্ট করছি আমরা আমাদের ৫২ – ৭১ ।।


একাত্তরের ইতিহাসের হয়নি ইতি
প্রতিদিন তা নতুন করে করছে বৃতি
তাই চলছে দেশ অনিয়মের নিয়মে
বিকৃত ইতিহাস সত্য সুন্দর ।।


শাষক ভূলেছে প্রজার অধিকার
প্রজা ভুলেছে নিজেদের আধিয়ার
সমাজের রন্ধ্রে দূর্নীতির কালো হাত
কে করবে বন্ধ বল এই অপরাধ ।।